,

বাঞ্ছারামপুরে ২৩ হাজার শিক্ষার্থী তিন বিষয়ের বই পায়নি

images (2)ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ২৩ হাজার শিক্ষার্থী তিন বিষয়ের বই পায়নি। উপজেলা পর্যায়ে ওই তিন বিষয়ের নতুন বই না আসায় কর্তৃপক্ষ তা বিতরণ করতে পারেনি।
বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলায় ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৮টি কিন্ডারগার্টেন রয়েছে। এসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬২ হাজার ২৪৫ জন শিক্ষার্থী রয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২৩ হাজার ২৩০ জন শিক্ষার্থী রয়েছে। বাঞ্ছারামপুরে ২ লাখ ৮৮ হাজার ৬৬০টি বইয়ের চাহিদার বিপরীতে গত ১২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ২ লাখ ২০ হাজার ২০০টি বই পাঠানো হয়। এর মধ্যে পঞ্চম শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি বিষয়সহ অন্য সব শ্রেণির বই পৌঁছালেও পঞ্চম ও চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচিতি, প্রাথমিক বিজ্ঞান ও ধর্ম (ইসলাম ও হিন্দু) বিষয়ের কোনো বই পৌঁছায়নি।
দশদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুদ্দিন বলেন, ‘আমরা চতুর্থ ও পঞ্চম শ্রেণির তিন বিষয়ের বই পেয়েছি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি, প্রাথমিক বিজ্ঞান ও ধর্ম বই কবে আসবে, তা উপজেলা শিক্ষা কার্যালয় থেকে জানানো হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, ‘পঞ্চম ও চতুর্থ শ্রেণির তিনটি বিষয়ের বই এখনো পৌঁছায়নি। আমরা সময়মতো সব বইয়ের চাহিদা জেলায় পাঠিয়েছিলাম। কিন্তু সেখান থেকে বই সরবরাহ না করা হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে