বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমরা মৃত্যুদণ্ড বহাল রাখতে পারছি’

Torin_396094027আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, সীমাবদ্ধতা সত্ত্বেও ট্রাইব্যুনালে আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখা যাচ্ছে। এটা বড় সফলতা।

আজ বুধবার মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রাখার পর সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তুরিন এ মন্তব্য করেন।

‘আমাদের অদক্ষতা, অযোগ্যতা যা-ই হোক না কেন, আমরা মৃত্যুদণ্ড বহাল রাখতে পারছি’, বলেন তুরিন আফরোজ।

ওই সময় একজন সাংবাদিক বুদ্ধিজীবী হত্যার বিষয়ে ট্রাইব্যুনালের করণীয় নিয়ে তুরিনের কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যার বিষয়টি সীমিত সময়ের মধ্যে আটকে রাখা যাবে। ২৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে হত্যা করা হলো, সেটিও বুদ্ধিজীবী হত্যা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউর বলেন, বুদ্ধিজীবী হত্যায় বিদেশে পলাতক চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা দরকার।

‘আমাদের হাত অনেকে ছোট। সরকার কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করুক। যত যা-ই হোক, তারা অপরাধী। তাঁরা ফ্রি বার্ডের (মুক্তবিহঙ্গ) মতো সময় কাটাতে পারে না’, বলেন তুরিন আফরোজ।

এর আগে আজ সকাল ৯টা ১০ মিনিটে জামায়াত নেতা নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে গত ৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাঁদের যুক্তি উপস্থাপন শেষ করলে আদালত রায়ের জন্য ৬ জানুয়ারি দিন ধার্য করেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান