সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনন্দ মুখর পরিবেশে আশুগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালিত

ashuganj picআশুগঞ্জ সংবাদদাতা : আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে আশুগঞ্জ উপজেলা শ্রম কল্যান কেন্দ্রে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে মিছিলে একত্রিত হয়। পরে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্রলীগের নেতাকর্মিরা।
আনন্দ র‌্যালী শেষে স্থানীয় শ্রম কল্যান কেন্দ্র হল রুমে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মঈনুল হক মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন ফরহাদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা মো. সজিবুর রহমান, মো. মুঈম শিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন রিমন সরকার, রাজু খন্দকার, চঞ্চল মুন্সি, দিদার আলম. মো. রাফি, মো. রাজিব, জুবায়ের, দৌলত খান, তন্ময়, ফাহিম, মিঠুন, শ্রাবন সওদাগর, রাজন খন্দকার, নিয়ামুল, কায়সার, মো. সায়েস্তা, সালেকিন মিম, রাকিব শিকদার, মো. হিমেল,টিটু ঘোষ, লোকমান, মুন্না, জনী মুন্সি, নূর আলম, রিয়াদসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মিরা। আলোচনা সভায় বক্তরা বলেন বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাস আর ঐতিয্যে আজ ৬৮ বছর অতিক্রিম করেছে। এই ইতিহাস গৌরব ও অহংকারের।আলোচনা সভা শেষে অতিথিসহ ছাত্রলীগের নেতাকর্মিরা ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা