,

ঈদে মুক্তির অপেক্ষায় ‘আন্ধার’

news-image

অনলাইন ডেস্ক : রায়হান রাফীর তারকাবহুল সিনেমা ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও এর মুক্তির সময় নিয়ে এখনো তৈরি হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। পূজা উপলক্ষে আগামী মাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এরই মধ্যে সিনেমাটির পোস্টার ও ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজার প্রকাশ করা হয়েছে। চলতি মাসে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার কথা থাকলেও মাস শেষের পথে এসে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পূজায় মুক্তির পরিবর্তে আগামী বছরের কোনো একটি ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।
বড় বাজেটের এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, ফররুখ আহমেদ রেহান ও গাজী রাকায়েতসহ আরও অনেকে।
হরর ঘরানার সিনেমা হওয়ায় শুরু থেকেই ‘আন্ধার’ নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে। দেশে নিয়মিত বাণিজ্যিক হরর সিনেমা নির্মাণ না হওয়ায় রায়হান রাফীর এই আয়োজনকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে।
সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত রয়েছেন আদনান আদিব খানও। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনাকে কেন্দ্র করেই সিনেমাটির গল্পের ভাবনা তৈরি হয়েছে।
মুক্তির তারিখ নিয়ে জানতে চাইলে পরিচালক রায়হান রাফী প্রযোজকদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। পরে সিনেমাটির অন্যতম চিত্রনাট্যকার ও প্রযোজক শাকিব চৌধুরী জানান, এ মুহূর্তে মুক্তির বিষয়ে নতুন কোনো ঘোষণা দেওয়া হচ্ছে না। অক্টোবরের মুক্তির কথাই এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা হিসেবে রয়েছে।
তিনি জানান, সিনেমার ভিএফএক্সের কাজ পুরোদমে চলছে। এ কাজের জন্য তিনি ১৩ দিন মুম্বাইয়ে থাকার পর ২০ সেপ্টেম্বর দেশে ফিরেছেন এবং আবারও সেখানে যেতে হবে। ভিএফএক্সের কাজ শেষ করার পরই সিনেমাটির মুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট