,

গাজায় ঝুঁকিপূর্ণ ভবনে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস

news-image

অনলাইন ডেস্ক : গাজা সিটিতে আল-সাদা ভবন ধসে ২১ ফিলিস্তিনি নিহত হওয়ার পর ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে বসবাসরত মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত বহু ভবন যেকোনো সময় ধসে পড়তে পারে বলে সতর্ক করেছে গাজার সিভিল ডিফেন্স।
বিকল্প আশ্রয়ের সংকট এবং পর্যাপ্ত তাঁবু না থাকায় বহু বাস্তুচ্যুত ও স্থানীয় বাসিন্দা এসব ঝুঁকিপূর্ণ ভবনের ভেতরে অথবা আশপাশে অবস্থান করছেন। সিভিল ডিফেন্সের ভাষায়, ধসে পড়ার আশঙ্কায় থাকা ভবনগুলো যেন মানুষের জন্য ‘ঝুলন্ত কবর’ হয়ে উঠেছে।
গাজা সিটির রিমাল এলাকায় ক্ষতিগ্রস্ত একটি ব্যাংকের পাশে তাঁবুতে পরিবার নিয়ে থাকা মোহাম্মদ আল-মাসরি জানান, আল-সাদা ভবন ধসের পর থেকে সামান্য শব্দ বা কম্পনেও তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। রাতে ঘুমানোর সময়ও ভবন ধসে পড়ার আশঙ্কা তাদের তাড়া করছে।
গাজার পূর্ত মন্ত্রণালয় ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, পুরো উপত্যকায় প্রায় তিন হাজার ক্ষতিগ্রস্ত স্থাপনা ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। খান ইউনিসসহ বিভিন্ন এলাকাতেও এমন বিপজ্জনক ভবন শনাক্ত করা হয়েছে।
সম্প্রতি গাজার সরকারি মিডিয়া অফিস ২৫৫টি অতিঝুঁকিপূর্ণ ভবন খালি করে ভেঙে ফেলার জরুরি পরিকল্পনার কথা জানিয়েছে। তবে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাব এবং এসব ভবনে থাকা মানুষদের জন্য বিকল্প আশ্রয়ের সংকটের কারণে পরিকল্পনাটি বাস্তবায়নে বড় বাধা রয়েছে।
আন্তর্জাতিক সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশে দীর্ঘদিনের সীমাবদ্ধতার কারণে ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো অপসারণের কাজও ব্যাহত হচ্ছে।
এর মধ্যে সামনে শীতকাল আসায় পরিস্থিতি আরও কঠিন হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি ও প্রবল বাতাস ক্ষতিগ্রস্ত ভবনগুলোর স্থিতিশীলতা আরও কমিয়ে দিতে পারে। একই সঙ্গে তাঁবুতে থাকা মানুষদেরও শীত ও প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করতে হবে।
ফলে গাজার বহু মানুষ বর্তমানে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি—একদিকে ধসে পড়তে পারে এমন ভবনের পাশে বা ভেতরে থাকার ঝুঁকি, অন্যদিকে শীতের মধ্যে অপ্রতুল তাঁবুতে আশ্রয় নেওয়ার দুর্ভোগ।

 

এ জাতীয় আরও খবর

ঈদে মুক্তির অপেক্ষায় ‘আন্ধার’

ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ

জামানত পাঁচগুণ, বাড়ল নির্বাচনী ব্যয়সীমাও

নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ট্রাম্প-ফিফা সম্পর্কের তদন্তে ইনফান্তিনোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বোয়িং থেকে ১১ বিমান কিনছে বাংলাদেশ

এনএফএলে কিকার হওয়ার ইচ্ছা কেইনের

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি নিয়ে আলোচনা

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত

জাতিসংঘে রাতে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান