,

ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ

news-image

অনলাইন ডেস্ক : নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ‘নৈরাজ্য’ ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার বিকেল ৪টার দিকে মগবাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে ওয়্যারলেস মোড়, মৌচাক, মালিবাগ ও শান্তিনগর মোড় হয়ে মগবাজারের সেঞ্চুরি মার্কেটের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান।
মিছিল শেষে সালেহ মো. আদনান বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ককটেল নিক্ষেপসহ বিভিন্ন ঘটনার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও করেন তিনি।
তিনি বলেন, দেশের কোথাও নৈরাজ্যকর কর্মকাণ্ড চালানোর চেষ্টা হলে ছাত্রদল রাজপথে থেকে তা প্রতিহত করবে।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট