,

ট্রাম্প-ফিফা সম্পর্কের তদন্তে ইনফান্তিনোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক এবং ট্রাম্প পরিবারের সঙ্গে ফিফার ঘনিষ্ঠতা নিয়ে তদন্তে সহযোগিতা না করার অভিযোগ উঠেছে ইনফান্তিনোর বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটির ডেমোক্র্যাট সদস্যরা জানিয়েছেন, তদন্তের অংশ হিসেবে ইনফান্তিনোকে সাক্ষাৎকারে অংশ নেওয়া এবং প্রয়োজনীয় নথি সরবরাহের অনুরোধ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন গত ২৬ জুলাই ইনফান্তিনোকে চিঠি দিয়ে তদন্তের বিষয়টি জানান। চিঠিতে ট্রাম্পের সঙ্গে ফিফার ঘনিষ্ঠতা বাড়ানোর দীর্ঘদিনের প্রচেষ্টা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ড খতিয়ে দেখার কথা বলা হয়।

রাসকিন ৯ আগস্টের মধ্যে চিঠির জবাব, প্রয়োজনীয় নথি জমা এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণের জন্য যোগাযোগ করতে বলেছিলেন। তবে ইনফান্তিনোর বিরুদ্ধে কোনো সমন জারি করা হয়নি। ফলে ওই অনুরোধে সাড়া না দেওয়ার কারণে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২০২৬ সালের বিশ্বকাপের আগে ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠতা আলোচনায় আসে। বিশ্বকাপ চলাকালে ট্রাম্পকে ফিফার প্রথম ‘শান্তি পুরস্কার’ও দেন তিনি।

বিশ্বকাপের পর ফিফার বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনার একটি পরিকল্পনার কথা সামনে আসে। এতে সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে ছিল থ্রাইভ ইটার্নাল। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জোশুয়া কুশনার, যিনি ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। সমালোচনার পর ফিফা ওই পরিকল্পনা থেকে সরে আসে।

প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটির ডেমোক্র্যাটদের একজন মুখপাত্র জানান, ফিফা-সংক্রান্ত একটি ব্রিফিং পেলেও তদন্তের জন্য চাওয়া গুরুত্বপূর্ণ নথিগুলো এখনো পাওয়া যায়নি। এর মধ্যে ট্রাম্প পরিবারের সঙ্গে ফিফার আর্থিক লেনদেন, শান্তি পুরস্কার দেওয়ার প্রক্রিয়া এবং কুশনার-ইনফান্তিনোর বাণিজ্যিক পরিকল্পনা তৈরির বিষয়গুলোও রয়েছে।

এদিকে বিতর্কের মধ্যেও আগামী মার্চে ফিফা সভাপতি হিসেবে নতুন চার বছরের মেয়াদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে অটল রয়েছেন ইনফান্তিনো। বর্তমানে তিনিই একমাত্র ঘোষিত প্রার্থী। তবে উয়েফা জানিয়েছে, তারা বিকল্প প্রার্থী দাঁড় করানোর উদ্যোগ নেবে। প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট