,

শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের

news-image

অনলাইন ডেস্ক : শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি নারীদের ওপর নিপীড়নের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি’ (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ফিলিপাইন, ইতালি ও জাতিসংঘ নারী সংস্থা ইউএন উইমেন যৌথভাবে বৈঠকটির আয়োজন করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় প্রস্তাবটির বাস্তবায়ন ও জবাবদিহির বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে শামা ওবায়েদ বলেন, শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।

নারীদের নেতৃত্বে আগাম সতর্কতা ও মধ্যস্থতার উদ্যোগ জোরদার, শান্তি আলোচনায় নারীর অংশগ্রহণ বাড়ানো এবং জলবায়ু ও মানবিক কার্যক্রমে ডব্লিউপিএস এজেন্ডাকে আরও কার্যকরভাবে যুক্ত করার জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় ‘ডব্লিউপিএস ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ তৈরির কাজ করছে।

এ সময় নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংঘটিত অপব্যবহার মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বে নেওয়া ‘ঢাকা ডায়ালগ’ উদ্যোগের বিষয়টিও তুলে ধরেন তিনি। পাশাপাশি জাতিসংঘের সদস্য দেশগুলোকে এই উদ্যোগের আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যুক্ত হওয়ার আহ্বান জানান শামা ওবায়েদ।

বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট