,

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত

news-image

অনলাইন ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার বিস্তার রোধে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বার্তায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের মাদক ও জুয়াসহ ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং নিরাপদ ও সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে কমিটিগুলো কখন গঠন করা হবে এবং এতে কারা সদস্য থাকবেন, সে বিষয়ে মন্ত্রণালয়ের বার্তায় বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি মাদক ও জুয়াকে দেশের অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে।

সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা ও সুপারিশ করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট