,

কুমিল্লায় এক রাতের অভিযানে আটক ৬২৪

news-image

অনলাইন ডেস্ক : কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে কুমিল্লার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার রাতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন ৬২৪ জনকে আটক করা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করে পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান জানান, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় নগরীসহ ১৮টি থানা এলাকায় সম্ভাব্য অপরাধপ্রবণ স্থান ও বখাটেদের আড্ডায় অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের অতীত কর্মকাণ্ড এবং কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হবে। যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হবে। কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে বিশেষ অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট