,

নেত্রকোনায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

news-image

অনলাইন ডেস্ক : নেত্রকোনার পূর্বধলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সারবোঝাই একটি ট্রাক নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান নেত্রকোনার দিকে আসার সময় নারান্দিয়া এলাকায় দুই যানবাহনের সংঘর্ষ হয়। এতে পিকআপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়া হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।

এ জাতীয় আরও খবর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্যারিসের ফ্যাশন শোতে ফিরছেন ঐশ্বরিয়া

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের একাধিক দাবি নিয়ে প্রশ্ন: সিএনএন

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপিকে দায়ী করলেন শফিকুর রহমান

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়

রাজধানীতে সাবেক এমপি রুহী গ্রেপ্তার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, বিভাগীয় চেয়ারম্যান অব্যাহতি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ

পোশাকখাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ, বাড়ল ব্যয়সীমাও