,

বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক আটক, জবাবে দুই ভারতীয়কে ধরে স্থানীয়রা

news-image

অনলাইন ডেস্ক : মেহেরপুরের ইছাখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি কৃষককে আটক করার পর এর প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে স্থানীয়রা। পরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তিনজনকেই নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ইছাখালী সীমান্তের ১২৪/৪-এস ও ১২৩/৩-এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে সীমান্তের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আটক বাংলাদেশি কৃষকের নাম আব্দুল মান্নান (৭০)। তিনি ইছাখালী মসজিদপাড়ার বাসিন্দা। পরিবারের দাবি, সকালে বাড়ির পাশের মরিচখেতে কীটনাশক দিতে গেলে সীমান্তের কাছ থেকে তাকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যান।

ইছাখালী বিজিবি ক্যাম্প সূত্র জানায়, সীমান্তসংলগ্ন ভারতীয় কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফ আব্দুল মান্নানকে আটক করে। বিষয়টি জানার পর তাকে ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।

এর মধ্যেই ১২৩/৩-এস পিলারসংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই বাসিন্দা শচীন কর্মকার ও নারায়ণ দেবকে ধরে নিয়ে আসে স্থানীয়রা। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। স্থানীয় কয়েকজন শূন্যরেখার কাছাকাছি অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও বিএসএফ সদস্যরা উদ্যোগ নেন।

দুপুরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ইছাখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আবু হানিফ। ভারতের পক্ষে নবচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা অংশ নেন।

বৈঠক শেষে বিএসএফের হাতে আটক আব্দুল মান্নানকে বিজিবির কাছে এবং স্থানীয়দের হাতে আটক শচীন কর্মকার ও নারায়ণ দেবকে বিএসএফের কাছে তুলে দেওয়া হয়। পরে তিনজনই নিজ নিজ দেশে ফিরে যান।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের আটক নাগরিকদের নিজ নিজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্যারিসের ফ্যাশন শোতে ফিরছেন ঐশ্বরিয়া

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের একাধিক দাবি নিয়ে প্রশ্ন: সিএনএন

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপিকে দায়ী করলেন শফিকুর রহমান

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়

রাজধানীতে সাবেক এমপি রুহী গ্রেপ্তার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, বিভাগীয় চেয়ারম্যান অব্যাহতি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ

পোশাকখাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ, বাড়ল ব্যয়সীমাও