,

অতীত ও ভুল নিয়ে নাবিলার আত্মোপলব্ধি

news-image

বিনোদন ডেস্ক : দেশের অভিনয় অঙ্গনের প্রশংসিত নাম মাসুমা রহমান নাবিলা। যদিও পথচলার শুরুটা উপস্থাপনা দিয়ে। তবে সাবলীল অভিনয়েও নিজেকে বিকশিত করেছেন তিনি। কাজ ও চরিত্র বাছাইয়ে বরাবরই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।

জীবন ও যাপন নিয়ে সচেতন মানুষ নাবিলা। এই সময়ে এসে প্রায়ই ভাবেন ফেলে আসা দিনের কথা। ভালো-মন্দের অংকটাও কষেন। সেই উপলব্ধির কথা জানালেন আজ সন্ধ্যায়, ফেসবুক বার্তায়।

একটি ছবি পোস্ট করে নাবিলা লিখলেন, ‘আজকাল খুব সেলফ রিফ্লেকশন হয়। প্রায়ই ভাবি, জীবনে কখন, কোথায় ভুল করেছি। বেশিরভাগ সময় আমার ভুলগুলোর কারণ ও দায় একা আমার ওপরই যে শুধু বর্তায়, তা নয়। কিন্তু যে কারণেই হোক, ভুল যদি আমার দ্বারাও হয়ে থাকে, তাহলে তার দায় আমার নিতে হবে, ভুলের জন্য ক্ষমা চাইতে হবে।’

নাবিলা মনে করেন, জীবনে যদি ভুল হয়ে থাকে, সেটার জন্য ক্ষমা চেয়ে ফেলা উচিৎ। তার ভাষ্য, ‘জীবন খুব ছোট; পরে যেন মনে না হয়, আমি সময় থাকতে ক্ষমা চেয়ে যেতে পারিনি।’

এই পোস্টের সঙ্গে একটি প্রশ্নও করেছেন অভিনেত্রী, ‘আপনারও কি এরকম আত্ম-উপলব্ধি হয়?’

নাবিলার প্রশ্নের জবাবে সাড়াও দিচ্ছেন অনেকে। কেউ লিখেছেন, ‘হ্যাঁ, মাঝে মাঝে খুব ভাবি, কাকে কষ্ট দিলাম, কাকে একটা সরি বলা প্রয়োজন’; আরেকজন লিখেছেন, ‘হ্যাঁ, আমারও এমন আত্ম-উপলব্ধি হয়। সময়ের সঙ্গে নিজের ভুলগুলো বুঝতে শেখা যায়’।

নাবিলাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমায়। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতাটির সূত্র ধরে কবির জীবনের কিছু দিক তুলে ধরা হয়েছে এতে। সিনেমায় কবির ভূমিকায় আছেন খায়রুল বাসার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট