,

ইনফান্তিনোকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ ফিফার

news-image

অনলাইন ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দুর্বল করে পদ থেকে সরানোর জন্য কিছু মহল পরিকল্পিতভাবে প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ইনফান্তিনোকে ঘিরে প্রকাশিত বিভিন্ন অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে সংস্থাটি।

সম্প্রতি উয়েফার এক নারী কর্মীকে ইনফান্তিনোর সঙ্গে সম্পর্কের কারণে ‘বিদায়ী অর্থ’ দেওয়ার খবর প্রকাশিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়, ওই নারী ছয় অঙ্কের অর্থ পেয়েছেন। উয়েফা অর্থ দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও জানিয়েছে, তৎকালীন নিয়ম মেনেই তা করা হয়েছিল। তার উচ্চশিক্ষার একটি কোর্সের খরচও উয়েফা বহন করেছিল বলে জানানো হয়েছে।

ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, এসব অভিযোগ ইনফান্তিনো দৃঢ়ভাবে অস্বীকার করেছেন এবং এগুলো সম্পূর্ণ মিথ্যা। শনিবারের এক বিবৃতিতে ফিফা জানায়, অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে ইনফান্তিনোর কর্তৃত্ব ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

বিশ্বকাপের বাণিজ্যিক আয় নতুন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার ইনফান্তিনোর পরিকল্পনা নিয়ে এরই মধ্যে বিরোধ তৈরি হয়েছে। তিন মহাদেশের ফুটবল কর্তৃপক্ষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পর থেকে চাপের মুখে রয়েছেন ফিফা সভাপতি। উয়েফার ৫৫টি সদস্য দেশ বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বর্জনের হুমকিও দিয়েছে।

ফিফা জানিয়েছে, বৈধ ও গঠনমূলক সমালোচনাকে তারা স্বাগত জানায়। তবে ভিত্তিহীন অভিযোগ, তথ্য বিকৃতি কিংবা বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে নির্বাচিত সভাপতির ম্যান্ডেটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

এদিকে ইনফান্তিনো ইউরোপের বাইরে বেশ কিছু ফুটবল সংস্থার সমর্থন পেয়েছেন। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল জানিয়েছে, তাকে দ্রুত পদচ্যুত করার কোনো উদ্যোগে তারা সমর্থন দেবে না। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের নির্বাহী কমিটিও ফিফা সভাপতির প্রতি সর্বসম্মত সমর্থন জানিয়েছে।

তবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ ইনফান্তিনোর কিছু সিদ্ধান্তের সমালোচনা করে তার নেতৃত্বের পূর্ণাঙ্গ পর্যালোচনার দাবি জানিয়েছে। অন্যদিকে কনকাকাফের সদস্য মেক্সিকো ফিফা সভাপতির প্রতি সমর্থন জানিয়েছে।

ফিফা বলেছে, পরিবর্তনের সঙ্গে দ্বিমত থাকতেই পারে। কিন্তু সেই মতপার্থক্যকে ভিত্তি করে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রক্রিয়া বা ফিফা সভাপতির নির্বাচিত ম্যান্ডেটকে দুর্বল করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট