,

গণভোট নিয়ে কঠোর বার্তা শফিকুর রহমানের

news-image

অনলাইন ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারকেও জনগণের বিরোধিতার মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছে, সেই ভোটের ভিত্তিতেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই গণভোটের সিদ্ধান্ত অগ্রাহ্য করা হলে জনগণ তা মেনে নেবে না।

তিনি দাবি করেন, জনগণ পুরোনো রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করে নতুন শাসনব্যবস্থা চেয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির উদ্দেশে জামায়াত আমির বলেন, ক্ষমতায় থাকার সময়ে কেয়ারটেকার সরকার ইস্যুতে তারা বিষয়টি বুঝতে পারেনি। এখন জাতির স্বার্থে দ্রুত সংস্কারের পথে এগিয়ে আসা উচিত।

তিনি আরও বলেন, রাজপথের আন্দোলন তাদের লক্ষ্য নয়, তারা দেশ গঠনে অংশ নিতে চান। তবে জনগণের দাবি উপেক্ষা করা হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন তিনি।

শফিকুর রহমান অভিযোগ করেন, সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন তা থেকে সরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সংবিধান সংশোধন নিয়ে কোনো ধরনের একতরফা উদ্যোগ জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, জনগণ অতীতে বিভিন্ন নির্যাতন ও দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই করেছে এবং ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে।

বরিশালের এই সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। তারা গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ কমানো এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবি জানান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট