,

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য না করে তাদের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া উচিত।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা না করে পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্রে ভুল থাকলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়নি। শিক্ষার্থীদের নিয়ে করা বিভিন্ন মন্তব্যেরও সমালোচনা করেন তিনি।

শিক্ষামন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, যেসব শিক্ষার্থীকে ‘ফার্মের মুরগি’ বলা হয়েছে, তারাই আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তনে ভূমিকা রেখেছে। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে ব্যবহার না করে তাদের বাস্তব সমস্যার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীরও সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি সংবিধান সংস্কার, নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের বিভিন্ন অবস্থানের সমালোচনা করে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশের নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাকবলিত এলাকায় অনেক মানুষ এখনও দুর্ভোগে রয়েছেন। অভিযোগ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সব এলাকায় এখনো পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছায়নি।

সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। তিনি এক সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন এবং গ্যাসের অবৈধ সংযোগ ও ভূমি দখল নিয়েও সমালোচনা করেন।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে জনগণ এর জবাব দেবে।

পথসভায় তিনি সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহর প্রতি এনসিপির সমর্থনের ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট