,

সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি একইভাবে চলতে থাকলে জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শুক্রবার (১০ জুলাই) সকালে পাওয়া তথ্যে জানা যায়, সুরমা নদীর পানি আরও ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে যাদুকাটা, বৌলাই, রক্তি ও পাটলাই নদীর পানিও ঊর্ধ্বমুখী।

পাউবোর তথ্য অনুযায়ী, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা ভারী বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানির চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা নদ-নদীর পানি বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম গঠন, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত, নৌযান প্রস্তুত রাখা এবং সার্বক্ষণিক যোগাযোগের জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, মেঘালয় অঞ্চলে বৃষ্টিপাত কমে এলে নদ-নদীর পানিও ধীরে ধীরে কমতে শুরু করবে।

অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য যেকোনো বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান

যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন; বিএনপিকে জামায়াতের আমির

‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর শেষ হতেই হকারদের দখলে ফুটপাত

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা বাতিল চান হাসনাত

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি, তথ্যকে ‘গুজব’ বললেন ছাত্রদল সভাপতি

শিক্ষক নিয়োগে ফিরছে ম্যানেজিং কমিটি

রাজধানীতে সন্ধ্যায় ভারী বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

নেপালের পাহাড়ে ‘শিকার’ নিয়ে অপু বিশ্বাস