,

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

news-image

লাইফস্টাইল ডেস্ক : সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের নানাজনের নানা প্রচেষ্টা থাকে। তারই অংশ হিসেবে সকাল থেকে রাত পর্যন্ত আমরা খাবার থেকে শুরু করে জীবনযাপনের নানা অভ্যাসে স্বাস্থ্যকর উপায় বজায় রাখার চেষ্টা করি। বিশেষ করে খাবার ও পানীয়ের প্রতি আমাদের মনোযোগটা বেশি থাকে। যেমন ধরুন, সকালে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়া নিয়ে নানা মত-অভিমত রয়েছে। তবে এটি রাতারাতি আমাদের শরীরে পরিবর্তন এনে না দিলেও কিছু ক্ষেত্রে বেশ কার্যকরী ভূমিকা রাখে। আপনি কি লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

হজমে সাহায্য করে

লেবুর অ্যাসিড উপাদান পাকস্থলীর অ্যাসিডের মাত্রা পূরণে সহায়তা করে, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাওয়ার প্রবণতা থাকে। তাই নিয়মিত লেবু-পানি পান করলে তা হজমস্বাস্থ্য ভালো রাখতে পরোক্ষভাবে সাহায্য করতে পারে। আপনি যদি হজমসংক্রান্ত কোনো সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই পানীয়টি নিয়মিত পান করতে পারেন।

শরীরকে আর্দ্র রাখে

আমাদের মধ্যে বেশিরভাগই সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করি না। প্রতিদিন লেবুর পানি পান করা একটি ভালো অভ্যাস হতে পারে যা আপনাকে আর্দ্র রাখতে সাহায্য করবে। শরীরের আর্দ্রতা বজায় না থাকলে তা ডিহাইড্রেশন সৃষ্টি করে নানা অসুখ ডেকে আনতে পারে। তাই সুস্থতার জন্য পর্যাপ্ত পানি পান করা জরুরি।

কিডনিতে পাথর প্রতিরোধ করে

গবেষণা অনুসারে, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর তৈরি হওয়া প্রতিরোধ করে এবং ছোট পাথর তৈরি হওয়ার আগেই ভেঙে ফেলতে পারে। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের মতে, পানির সঙ্গে ৪ আউন্স লেবুর রস মিশিয়ে পান করা কিডনিতে পাথর প্রতিরোধের একটি ভালো উপায়।

ওজন কমাতে সাহায্য করে

লেবু-পানিতে কোনো চিনি, অতিরিক্ত ক্যালোরি বা অ্যাডিটিভ থাকে না। তাই আপনি যদি চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে এটি পান করা শুরু করেন, তবে এটি ওজন কমাতে সাহায্য করতে পারে। আপনার কাঙ্ক্ষিত ওজনে পৌঁছতে চাইলে নিয়মিত লেবু-পানি পান করতে পারেন। এতে ওজন কমানোর যাত্রা আরও বেশি কার্যকরী হবে।

অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ায়

লেবুজাতীয় ফলে উচ্চ মাত্রায় ভিটামিন সি থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের রোগ থেকে রক্ষা করে। তাই সুস্থতার জন্য লেবু-পানি নিয়মিত পান করার অভ্যাস রাখতে হবে। তবে এই পানীয় পান করার পাশাপাশি সব ধরনের স্বাস্থ্যকর অভ্যাসও বজায় রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট