,

হজযাত্রীদের জন্য সুখবর, ২০২৭ হজ প্রাক-নিবন্ধন শুরু

news-image

অনলাইন ডেস্ক : ২০২৭ সালে হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, সৌদি সরকারের হজ রোডম্যাপ অনুযায়ী ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন শুরু হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে রোডম্যাপ হস্তান্তর করে। সেই অনুযায়ী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে হজ চুক্তি স্বাক্ষর, ২৮ জানুয়ারি থেকে ভিসা ইস্যু এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের পবিত্র হজ ১৫ মে অনুষ্ঠিত হতে পারে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সময়মতো প্রাক-নিবন্ধন না করলে পরবর্তী হজ কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর