,

সাশ্রয়ী স্মার্টফোন ও ইন্টারনেটের আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : দেশে সব শ্রেণির মানুষের কাছে ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি সেবাকে আরও সাশ্রয়ী করার বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের নাগালে স্মার্টফোন পৌঁছে দিতে হলে এর দাম আরও কমাতে হবে এবং ইন্টারনেট সেবার খরচও সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে।

তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এমন উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান, যাতে দেশের সব শ্রেণি-পেশার মানুষ সহজেই ডিজিটাল সুবিধার আওতায় আসতে পারে।

বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান