,

সংসদ তোষামোদের নয়: শফিকুর রহমান

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদ কোনো ব্যক্তিকে তোষামোদ করার স্থান নয়, বরং জনগণের প্রতি দায়িত্ব পালনের সর্বোচ্চ মঞ্চ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সরকার ও বিরোধী দলের মতামত ভিন্ন হওয়াই স্বাভাবিক। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যেকেই নিজের বিবেক, জনগণ এবং মহান আল্লাহর কাছে জবাবদিহির দায়িত্ব বহন করেন।

তিনি বলেন, বাজেট অধিবেশন সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশনগুলোর একটি। কারণ, এই বাজেটের ওপরই পুরো বছরের অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নের ভিত্তি নির্ভর করে।

ডা. শফিকুর রহমানের মতে, সংসদ কার্যকরভাবে পরিচালিত হয় সরকারি দল ও বিরোধী দলের সমন্বয়ে। একটি পক্ষ দুর্বল হলে সংসদের কার্যকারিতাও ক্ষতিগ্রস্ত হয়। তাই পারস্পরিক সম্মান ও গঠনমূলক সহযোগিতার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

অতীতে সংসদে ব্যক্তি প্রশংসা, কবিতা, গান ও তোষামোদের সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, জনগণের করের অর্থ ব্যয় করে সংসদকে ব্যক্তিপূজার মঞ্চে পরিণত করা উচিত নয়। সংসদ হওয়া উচিত জবাবদিহি ও দায়িত্বশীলতার প্রতীক।

তিনি আরও বলেন, সরকারের ভালো উদ্যোগে বিরোধী দল সমর্থন দেবে, আবার প্রয়োজন হলে গঠনমূলক সমালোচনাও করবে। একইভাবে সরকারি দলকেও বিরোধী মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

বাজেট বাস্তবায়নে দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার কথা তুলে ধরে তিনি অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। তার মতে, এতে বছরের শেষ দিকে তাড়াহুড়ো করে প্রকল্প বাস্তবায়ন, অপচয় ও অনিয়মের সুযোগ অনেকটাই কমে আসবে।

সবশেষে তিনি বলেন, বাজেট সংসদে পাস হলেও এর সফল বাস্তবায়নের দায়িত্ব মূলত প্রশাসনের ওপর। তাই জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত