,

ডেঙ্গুতে একদিনে ৫ প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭ জন বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন আক্রান্ত হয়েছেন।

মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন করে এবং ময়মনসিংহ বিভাগের একজন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৪ জনে। এদের মধ্যে ৫ হাজার ৪৫৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১০০ জন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ডেঙ্গুতে মোট পাঁচজনের মৃত্যু হলেও জুন মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত