বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার অবস্থান ১২তম
অনলাইন ডেস্ক : বিশ্বের বড় শহরগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা আবারও বায়ুদূষণের তালিকায় স্থান পেয়েছে। তবে আজকের সূচকে ঢাকার বাতাস তুলনামূলকভাবে ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আইকিউএয়ার।
সোমবার সকাল ৯টা পর্যন্ত আইকিউএয়ারের পর্যবেক্ষণে ঢাকার বায়ুমান সূচক ছিল ৯৪। এই মান অনুযায়ী বাতাসকে সহনীয় হিসেবে বিবেচনা করা হয়। একই সময়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল ১২তম।
অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার বায়ুমান সূচক ১৮৪। এই মাত্রা অনুযায়ী শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৭২), তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৭), চতুর্থ ভারতের কলকাতা (১৪৩) এবং পঞ্চম স্থানে চীনের উহান (১২৭)।
বায়ুমানের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ০–৫০ স্কোরকে ভালো ধরা হয়। ৫১–১০০ হলে তা সহনীয়, ১০১–১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, আর ১৫১–২০০ হলে সাধারণভাবে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।:::











