রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা–বেইজিং সম্পর্ক উন্নীত, নতুন কৌশলগত অংশীদারত্ব ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ–চীন সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। বৈঠকের পর দুই দেশ ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব’-এ সম্পর্ক উন্নীত করার ঘোষণা দেয়।

শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রায় ৫০ মিনিটের আনুষ্ঠানিক বৈঠক এবং পরবর্তী একান্ত আলোচনায় দুই নেতা রাজনৈতিক আস্থা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি বৃদ্ধি, শিল্প খাতে বিনিয়োগ সম্প্রসারণ এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি ও স্মার্ট অবকাঠামো খাতে যৌথ সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ একমত হয়।

চীন বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নদী ব্যবস্থাপনা ও উপকূলীয় সুরক্ষা প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়। এছাড়া আঞ্চলিক সংযোগ জোরদারে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর বাস্তবায়নের প্রস্তাবও পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তিনটি এবং রাজনৈতিক দল পর্যায়েও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের তথ্য জানানো হয়।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকের মাধ্যমে শুধু দ্বিপক্ষীয় সম্পর্কই নয়, আঞ্চলিক কৌশলগত অবস্থানেও বাংলাদেশের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সরকারও আশা প্রকাশ করেছে, চীনের সঙ্গে নতুন এই সহযোগিতা দেশের অর্থনীতি ও উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ