,

চেক ডিজঅনার মামলায় প্রক্সি আসামি মনোয়ারা কারাগারে

news-image

 অনলাইন ডেস্ক :ঢাকার আদালতে ২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অন্য নারীর হয়ে ‘প্রক্সি’ হিসেবে উপস্থিত হয়ে ধরা পড়া মনোয়ারা বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন। দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা।

এর আগে গত ২৬ জুন আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার নথি অনুযায়ী, চেক ডিজঅনারের এই মামলায় আসামি নাসরিন সিকদারের পরিবর্তে মনোয়ারা বেগম আদালতে হাজির হন বলে অভিযোগ ওঠে। গত ১৬ জুন আসামি অনুপস্থিত থাকায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ঘটনার দিন আদালতে আসামির আচরণ ও পরিচয়ে অসংগতি ধরা পড়ে। পরে মুখোশ খুলে পরিচয় যাচাই, জাতীয় পরিচয়পত্র চাওয়া এবং ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসার সময় তার বক্তব্যে অসামঞ্জস্য পাওয়া যায়। এরপরই তাকে আটক করা হয়।

পরে মনোয়ারা দাবি করেন, এক আইনজীবী তাকে নাসরিন সিকদার সাজিয়ে আদালতে নিয়ে যান এবং তার ছবি ব্যবহার করে ভুয়া পরিচয়পত্র তৈরি করা হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় আদালতের বেঞ্চ সহকারী বাদী হয়ে মামলা করেন। এরপর থেকেই প্রক্সি দিয়ে আদালত প্রতারণার ঘটনাটি আলোচনায় আসে।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান