,

৪৭তম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১,৫২১ জন

news-image

অনলাইন ডেস্ক : ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।

রোববার বিকেলে এ ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণদের মধ্যে ১ হাজার ৩২০ জনকে ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

পিএসসি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে পিএসসি, যা নজির সৃষ্টি করে।

পরবর্তীতে ২০২৫ সালের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ৩ হাজার ৬৩১ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ক্যাডার ও নন-ক্যাডার উভয় পদ অন্তর্ভুক্ত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত