,

রুবেল হত্যা মামলায় সাবেক ডিবি কর্মকর্তা গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনে আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহেসানুল ইসলাম এ আদেশ দেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান আদালতে শাহেন শাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

অন্যদিকে, একই মামলায় গ্রেপ্তার দেখানোর পর তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী সরোয়ার হোসাইন (বিপ্লব)। শুনানিতে তিনি দাবি করেন, ২০২৪ সালের ১৭ অক্টোবর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে শাহেন শাহকে গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে জামিন প্রার্থনা করেন।

তবে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় আদাবরের রিং রোড এলাকায় একটি প্রতিবাদ মিছিলে গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক রুবেল। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই বছরের ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান