রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: এ্যানি

news-image

অনলাইন ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা নদীর দীর্ঘমেয়াদি সমাধান এবং উত্তর-পশ্চিমাঞ্চলের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে চীনের কারিগরি সহযোগিতা পাওয়া গেছে।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নদীভাঙন, পানির সংকট ও বন্যার কারণে দেশের লাখো মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন। এসব সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চলতি অর্থবছরেই মহাপরিকল্পনার বাস্তবায়ন এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী সাম্প্রতিক চীন সফরে তিস্তা প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন।

মন্ত্রী বলেন, চীন সরকার তিস্তা মহাপরিকল্পনার জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ বিশেষজ্ঞ দল গঠন করে প্রয়োজনীয় সমীক্ষা শুরু করেছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে এ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই টেন্ডার কার্যক্রম শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি জলাবদ্ধতা ও পানির সংকটও অনেকটাই কমে আসবে।

এছাড়া নদীভাঙন রোধে গত চার মাসে প্রায় ৫০০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান মন্ত্রী। দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা প্রয়োজনে ২৫ হাজার কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হতে পারে।

তিনি বলেন, নদীভাঙন প্রতিরোধ, সেচ সম্প্রসারণ, খাল পুনঃখনন এবং তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ