,

পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল

news-image

অনলাইন ডেস্ক : পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল করেছে সরকার। নতুন এ আদেশে ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং হাইওয়ে পুলিশের জন্য নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

নতুন নিয়োগ অনুযায়ী, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান এবং অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকম এবং মো. মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একাধিক কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন পুলিশ ট্রেনিং সেন্টার, এপিবিএন, র‍্যাব, স্পেশাল ব্র্যাঞ্চ, পুলিশ একাডেমি, নৌ পুলিশ ও বিভিন্ন রেঞ্জে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

এ ছাড়া বিশেষ পুলিশ সুপার ও পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকেও নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। তাদের মধ্যে কেউ পুলিশ সদর দপ্তর, কেউ পুলিশ একাডেমি, আবার কেউ বিভিন্ন রেঞ্জে নতুন দায়িত্ব পেয়েছেন।

পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করতে এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান