রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় গুলিতে দুইজন নিহত এবং ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে হত্যাচেষ্টার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

এছাড়া রামপুরা থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার পাঁচ আসামির মধ্যে বর্তমানে চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ঊর্ধ্বতন নির্দেশে পুলিশ সদস্যরা নিজেদের দায়িত্বপ্রাপ্ত এলাকার বাইরে গিয়ে ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হামলা চালান। ওই বছরের ১৯ জুলাই বনশ্রীর একটি এলাকায় পুলিশের গুলিতে নাদিম নামে এক ব্যক্তি নিহত হন।

একই দিনের আরেক ঘটনায় প্রাণ বাঁচাতে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা ১৮ বছর বয়সী আমির হোসেনকে নিচে নামতে বলা হয়। তিনি নামতে অস্বীকৃতি জানালে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়, এতে তিনি গুরুতর আহত হন।

এছাড়া রামপুরা থানার সামনে আরেকটি ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে শিশু বাসিত খান মুসা গুরুতর আহত হয় এবং একই গুলি তার দাদি মায়া ইসলামের শরীরে বিদ্ধ হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয় এবং সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

বিবাহিত পুরুষদের নিয়ে কঠোর বার্তা প্রভা’র

ঢাকায় বৃষ্টি সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সেনাপ্রধান

ইরান-যুক্তরাষ্ট্রে পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা

মেসির বিশ্বরেকর্ডে আর্জেন্টিনার দাপুটে জয়

আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইসরায়েল-লেবানন চুক্তি মানছে না হিজবুল্লাহ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

হাদি হত্যা মামলায় সিআইডিকে ১৭ দিনের সময়

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী