,

হাবিবুরসহ ৫ পুলিশের রায় আজ, সরাসরি দেখাবে বিটিভি

news-image

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় দুইজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ রোববার। রায় ঘোষণার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে।

শনিবার এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পঞ্চম রায় হিসেবে ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করবে। মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৩ জন সাক্ষ্য দিয়েছেন।

মামলার আসামিদের মধ্যে বর্তমানে শুধু রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার আছেন। অন্য আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া, যারা পলাতক রয়েছেন।

গত ১৫ জুন উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হলে ট্রাইব্যুনাল ২৮ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করে। এর আগে নতুন ডিজিটাল আলামত উপস্থাপন এবং পুনরায় সাক্ষ্যগ্রহণসহ মামলার বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।

এ জাতীয় আরও খবর

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি