,

এইচএসসি পরীক্ষার সব কক্ষে থাকবে সিসি ক্যামেরা

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন সব পরীক্ষাকেন্দ্রের প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের মিলনায়তনে কেন্দ্র সচিবদের সঙ্গে ভার্চুয়ালি অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ জুলাই থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য কেন্দ্র সচিবদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ লক্ষ্যে প্রতিটি পরীক্ষার কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।

সভায় রাজশাহী জেলা প্রশাসক কাশী শহিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী এবং বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিবরা উপস্থিত ছিলেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার বোর্ডের অধীনে আটটি জেলায় মোট ২০৮টি কেন্দ্রে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত