,

রোহিঙ্গা সংকটে ইতিবাচক ভূমিকার আশ্বাস চীনের

news-image

অনলাইন ডেস্ক : রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রথমবারের মতো দুই দেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কারিগরি সমীক্ষা পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে এবং এ প্রকল্পে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং।

তিনি জানান, এবারের সফর আগের যেকোনো সফরের তুলনায় বেশি তাৎপর্যপূর্ণ। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশাপাশি দেশটির অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও উচ্চতর কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, চীন-মিয়ানমার ইকোনমিক করিডোরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার সম্ভাবনাও আলোচনায় এসেছে। কুনমিং থেকে মিয়ানমারের বন্দর হয়ে চট্টগ্রাম ও মোংলা বন্দরের সঙ্গে সংযোগ স্থাপিত হলে পণ্য পরিবহনে সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশ ও মিয়ানমার—উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে দ্রুত সংকট সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত সংলাপ চালু করতে নতুন একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে, যা আগে পররাষ্ট্র সচিব পর্যায়ে সীমাবদ্ধ ছিল।

প্রধানমন্ত্রীর চীন সফরকে অত্যন্ত সফল উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর, বিস্তৃত ও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী