,

চীন-মালয়েশিয়া সফরে ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে।

শনিবার সকালের অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তা ভোটে দিলে সর্বসম্মতভাবে প্রস্তাবটি পাস হয়।

সংসদে বক্তারা বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন অগ্রগতি তৈরি হয়েছে এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়।

স্পিকার বলেন, সফরটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা ও আন্তর্জাতিক অবস্থানকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি দাবি করেন, এটি পররাষ্ট্রনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

প্রস্তাব উত্থাপনকারী মন্ত্রী বলেন, এই সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

অন্যদিকে বিরোধী দলীয় নেতারা প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখতে এবং রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তারা সংসদকে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু করার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী