,

বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন কৌশলগত অধ্যায়

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, এই সফরের ফলে দুই দেশের প্রচলিত দ্বিপক্ষীয় সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বে রূপ নিয়েছে।

শুক্রবার বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে পারস্পরিক আস্থা, সম্মান, সহযোগিতা ও উভয় দেশের জাতীয় স্বার্থকে ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

তিনি জানান, সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ১৩টি সরকারি পর্যায়ে, তিনটি বিনিয়োগ সংশ্লিষ্ট এবং একটি দুই দেশের রাজনৈতিক দলের মধ্যে স্বাক্ষর হয়।

মাহদী আমিন বলেন, সফরের আলোচনার ভিত্তিতে ১৬ দফা সম্বলিত একটি যৌথ ঘোষণাপত্র প্রস্তুত করা হচ্ছে। এতে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সফরে বাংলাদেশের ‘ওয়ান চায়না’ নীতির প্রতি পুনরায় সমর্থন ব্যক্ত করেছেন। পাশাপাশি চীন বাংলাদেশের উন্নয়ন, কর্মসংস্থান, অবকাঠামো, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে।

উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং চীনা শিল্পকারখানা বাংলাদেশে স্থানান্তরের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। এতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।

তিনি জানান, চট্টগ্রাম ও মোংলা অর্থনৈতিক অঞ্চল, তিস্তা মহাপরিকল্পনা, পরিবেশবান্ধব জ্বালানি, সড়ক, রেল, সেতু ও বন্দর উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে চীন আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, রোবোটিক সার্জারি, ম্যান্ডারিন ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং প্রযুক্তি খাতেও সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বাংলাদেশ নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে অবস্থান নিয়েছে। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে সংলাপে প্রয়োজন হলে চীন সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

তিনি আরও জানান, প্রথমবারের মতো বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা সংক্রান্ত ‘টু প্লাস টু’ সংলাপ চালুর বিষয়ে সমঝোতা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার হবে।

মাহদী আমিনের ভাষ্য, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্কের জন্য একটি নতুন দীর্ঘমেয়াদি রূপরেখা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী