,

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ সমস্যা মোকাবিলায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোনো আইন যথেষ্ট নয়। তাই মাদক নিয়ন্ত্রণে যুগোপযোগী আইন প্রণয়নের পাশাপাশি কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি তরুণ সমাজকে মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে নারী, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রয়োজন হলে মাদকসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আমলী আদালতের পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানো গেলে মাদকের বিরুদ্ধে লড়াই আরও ফলপ্রসূ হবে।

তিনি জানান, দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। মাদকের কারণে অপরাধও বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অধিদপ্তর ইতোমধ্যে ৯টি মানি লন্ডারিং মামলা করেছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী