,

দুর্নীতি প্রমাণ হলে পদত্যাগ: হাসনাত

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’—জুলাই বিপ্লব-সংশ্লিষ্টদের নিয়ে জাতীয় সংসদে করা এমন কটাক্ষ ও অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ ধরনের মন্তব্যের জবাবে তিনি তদন্তের আহ্বান জানিয়ে পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারের নিয়ন্ত্রণাধীন ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে যদি তাদের বিরুদ্ধে এক টাকারও দুর্নীতি বা কোনো ধরনের অসদুপায়ের প্রমাণ পাওয়া যায়, তাহলে তিনি সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেবেন।

তিনি বলেন, এর আগে সংসদে তার নাম উল্লেখ করে কিছু মন্তব্য করা হয়েছে। অথচ তিনি কোথাও বলেননি যে তাকে বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। তার বক্তব্য ছিল, ব্যক্তিগত কারণে যেন তার এলাকার মানুষ কোনো ধরনের বৈষম্যের শিকার না হন।

জুলাই বিপ্লব-সংশ্লিষ্টদের উদ্দেশে করা কটাক্ষের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, দায়িত্বশীল অবস্থান থেকে ঢালাও অভিযোগ না এনে তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করা উচিত। তিনি সংশ্লিষ্ট সব গোয়েন্দা সংস্থাকে বিষয়টি তদন্তের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘চোর-তাড়ানি সুরে বক্তব্য না দিয়ে তদন্ত করুন। যদি আমাদের বিরুদ্ধে এক টাকারও দুর্নীতি বা অসদুপায়ের প্রমাণ পাওয়া যায়, তাহলে আমরা সংসদ থেকে ইস্তফা দেব।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত