,

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে শিগগিরই সুখবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আগামী জুলাই থেকেই এ খাতে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের ফল দৃশ্যমান হতে শুরু করবে।

বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, মালয়েশিয়া সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, আগামী জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করতে পারেন। তখন শ্রমবাজার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

প্রবাসীদের সেবার মান উন্নয়নে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। বিশেষ করে বয়স্ক, অসুস্থ ও বিশেষ সহায়তাপ্রার্থীদের জন্য আলাদা সেবা, লাগেজ ব্যবস্থাপনা ও প্রাথমিক চিকিৎসা সুবিধা উন্নত করার কাজ চলছে।

তিনি বলেন, প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা অসুবিধার সম্মুখীন না হন, সে জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া বিমানবন্দরের নিরাপত্তা জোরদার, রাতের ফ্লাইটে যাত্রী সেবা নিশ্চিত এবং শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো একসঙ্গে কাজ করছে বলে জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম