,

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বেইজিংয়ে অনুষ্ঠিত এই চুক্তির মাধ্যমে দুই দলের মধ্যে আনুষ্ঠানিক সহযোগিতার নতুন অধ্যায় শুরু হলো।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে চীনের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ সমঝোতা স্মারক সই হয়।

এমওইউতে বিএনপির পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির। অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং চীনের পক্ষে স্বাক্ষর করেন।

এটি বিএনপি ও সিপিসির মধ্যে প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে দুই দলের পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং চীনে নিযুক্ত রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

উভয় পক্ষই রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম