,

চীনা বিনিয়োগে বাংলাদেশে নতুন আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : চীনের সঙ্গে শিল্প ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন বিনিয়োগ ও ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

তিনি জানান, চীনা বিনিয়োগকারীদের সেবা সহজ ও দ্রুত করতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালু করা হবে। পাশাপাশি বাংলাদেশে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার বিস্তৃতি ঘটাতে চীনা কোম্পানিগুলোকে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক চীনা ব্যবসায়ী অংশ নেন।

সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, অর্থনৈতিক সুযোগ এবং বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগের সুবিধাগুলো তুলে ধরে একটি উপস্থাপনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় প্রশাসনিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর, নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর বিভিন্ন উপদেষ্টা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগবান্ধব নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম