,

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতীয় কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য বা সন্তোষজনক মনে হয়নি।

তিনি জানান, কূটনৈতিক মাধ্যমে ভারতকে আগেই অবহিত করা হয়েছিল যে ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট (আইওআরএ)-এর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বিষয়টি পূর্ব থেকেই জানানো থাকার পরও দিল্লি বিমানবন্দরে তার যাত্রায় বাধা সৃষ্টি হওয়াকে বাংলাদেশ অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছে।

চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে অংশ নিতে যাওয়ার সময় দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে ভ্রমণ অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়েছিল বলে জানা যায়।

এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব নিজ দেশের সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষা দেওয়া।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘুসহ দেশের সকল নাগরিকের অধিকার রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত