,

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব

news-image

অনলাইন ডেস্ক : দেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোর বাথরুম ও টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব সাংবাদিকদের দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী।

বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে তথ্য মন্ত্রণালয় এবং সাংবাদিকদের এক অর্থবছরের জন্য দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেট ও হাসপাতাল ভবনের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া যেতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, যদি তারা এ কাজে সফলতা দেখাতে পারেন, তাহলে ভবিষ্যতেও এ দায়িত্ব তাদের দেওয়া যেতে পারে। রাষ্ট্রের জনকল্যাণমূলক কাজ যে ভালোভাবে করতে পারবে, দায়িত্ব তার হাতেই থাকা উচিত বলেও মত দেন তিনি।

পরে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে ডা. শাফী বলেন, স্বাস্থ্য বিভাগ একা সমস্যার সমাধান করতে পারছে না বলেই তিনি আলোচনার জন্য এমন একটি প্রস্তাব তুলেছেন। হাসপাতালের বাথরুমগুলোর বর্তমান অবস্থার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে মন্তব্যটি নিয়ে আলোচনা শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই তিনি ফেসবুক থেকে পোস্টটি মুছে ফেলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত