,

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন

news-image

অনলাইন ডেস্ক : শ্রম আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার আসামিকে জামিন দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তাদের জামিন মঞ্জুর করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে সকালে রাজধানীর বনানীর বাসা থেকে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই মামলায় আরও তিন আসামিও আত্মসমর্পণ করে জামিন চান এবং আদালত তা মঞ্জুর করেন।

জানা যায়, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় শ্রম আইনে মামলা হয়। ওই মামলার ভিত্তিতেই সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

গ্রেপ্তারের আগে রাত থেকে তার বাসার সামনে পুলিশ অবস্থান নেয়। পরে ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত