,

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

news-image

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর চেয়ারম্যান মুশায়লা করিম, সাবেক বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, ওয়েবমাস্টার শারমিন হোসেন এবং ভাইস চেয়ারম্যান শিরিন আক্তারসহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিনিধি দল সংগঠনের বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা সুবিধাবঞ্চিত ও প্রান্তিক নারী এবং শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে পরিচালিত কার্যক্রম তুলে ধরেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংগঠনটির সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ইনার হুইল ভবিষ্যতে নারী ও শিশু কল্যাণ, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরও বিস্তৃতভাবে কাজ করবে।

প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও উৎসাহমূলক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত