,

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

news-image

অনলাইন ডেস্ক : ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে ডব্লিউইএফ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। পরে বৈঠকে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ অন্যান্য ডেল্টা দেশ ও উপকূলীয় রাষ্ট্রগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানো জরুরি। তিনি এ বিষয়ে ডব্লিউইএফকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তিনি জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশ ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক করা, বন্যার ঝুঁকি কমানো এবং পরিবেশ সুরক্ষার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা দেওয়া হচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডব্লিউইএফ প্রেসিডেন্ট আলোইস জভিংগি বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও উন্নয়ন উদ্যোগকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক সংকেত হিসেবে উল্লেখ করেন। তিনি এসব উদ্যোগ বৈশ্বিক পর্যায়ে আরও ছড়িয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন পরিকল্পনা আন্তর্জাতিক অর্থায়ন ও অংশীদারত্ব বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে ডব্লিউইএফ-এর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

বৈঠক শেষে আলোইস জভিংগি প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিতব্য ডব্লিউইএফ বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম