,

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

news-image

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

সাক্ষাতে আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সবসময় সতর্ক রয়েছে। তিনি অতীতের বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে রয়েছে।

পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে দ্রুত যোগাযোগ ও সমন্বয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘ফোকাল পয়েন্ট’ নির্ধারণের প্রস্তাব দেওয়া হলে মন্ত্রী তা বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য বা কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম