সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

news-image

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনের সময় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় শুনানিকালে আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য করেছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তিনি দাবি করেন, বিচার ও প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড তিনি আলাদা খাতায় নথিভুক্ত করে রাখছেন।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মোখলেছিন হত্যা চেষ্টা মামলায় তাকে ও রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির জন্য কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে তাদের আইনজীবীরা এর বিরোধিতা করেন। তারা বলেন, অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত নন এবং তাদের শারীরিক অবস্থাও বিবেচনায় নেওয়া উচিত।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ দাবি করে, সাবেক সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এসব ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের স্বার্থে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ইনু তদন্ত কর্মকর্তার সমালোচনা করেন। তিনি বলেন, ঘটনার দীর্ঘ সময় পর তাকে মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তিনি নিজের শারীরিক অসুস্থতার কথাও তুলে ধরেন এবং দীর্ঘ সময় আদালতের হাজতখানায় থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, কারাগারে থাকাকালে তিনি একটি লাল ও একটি সবুজ খাতায় আদালত, প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির কর্মকাণ্ড লিখে রাখছেন। এ সময় আদালত প্রাঙ্গণে গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্নও তোলেন তিনি।

ইনুর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় রাষ্ট্রপক্ষ। তাদের দাবি, খাতায় তথ্য সংরক্ষণের প্রসঙ্গ তুলে আদালতকে পরোক্ষভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে, যা আদালত অবমাননার শামিল হতে পারে।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর নাজিমউদ্দিন রোড এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় মোখলেছিন নামে এক ব্যক্তি আহত হন। পরে চিকিৎসা শেষে তিনি এ মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু