,

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : দেশে হামের প্রকোপ কমার লক্ষণ না দেখিয়ে আরও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৫ শিশু।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট ৬৮৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৯০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু।

গত একদিনে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬০ শিশুর শরীরে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯৬৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৭৫৫ জনে। আর পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ১৭১।

মোট আক্রান্তদের মধ্যে ৭৭ হাজার ৭৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৭৩ হাজার ৯৮৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত