,

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

news-image

অনলাইন ডেস্ক : রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে করসহ ৮ কোটি ৫ লাখ টাকার বেশি আয় করেছে। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ টাকারও বেশি।

সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন খাত থেকেই এসেছে ৫ কোটি ৭ লাখ টাকার বেশি রাজস্ব।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিটিভির আয় ও ব্যয়ের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান দীর্ঘদিন ধরেই বিদ্যমান। ২০২০-২১ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ৩৪ কোটি টাকার বেশি, যেখানে ব্যয় ছিল প্রায় ২৮১ কোটি টাকা।

পরবর্তী ২০২১-২২ অর্থবছরে আয় বেড়ে ৪০ কোটির বেশি হলেও ব্যয় দাঁড়ায় ২৮৫ কোটিরও বেশি। ২০২২-২৩ অর্থবছরে আয় কমে ৩০ কোটি টাকার ঘরে নেমে আসে, বিপরীতে ব্যয় বেড়ে দাঁড়ায় ৩৭০ কোটিরও বেশি।

২০২৩-২৪ অর্থবছরে আয় কিছুটা বৃদ্ধি পেয়ে ৪৪ কোটির বেশি হলেও ব্যয় ছিল প্রায় ২৯৯ কোটি টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে আয় নেমে আসে ২৭ কোটি ৬৪ লাখ টাকায়, যেখানে ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ টাকার বেশি।

উপস্থাপিত হিসাব অনুযায়ী, বিটিভির আয়ের তুলনায় ব্যয় কয়েক গুণ বেশি থাকায় প্রতিষ্ঠানটি এখনো সরকারি সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম