,

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

news-image

অনলাইন ডেস্ক : দেশে বর্তমানে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতিদিন প্রায় ১ হাজার ১৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ৭ দশমিক ৬৩ টিসিএফ হিসেবে নির্ধারিত হয়েছে।

তিনি বলেন, বর্তমানে বিভিন্ন খাতের অনুমোদিত গ্যাস লোড বিবেচনায় দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত গড় সরবরাহ ছিল দৈনিক ২ হাজার ৬৫৪ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ গ্যাসের ঘাটতি থেকে যাচ্ছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানিনির্ভরতা কমাতে সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ২০৩১ সালের মধ্যে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২৮টি কূপে কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে।

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় সিসমিক জরিপ পরিচালনা করা হচ্ছে। ব্লক-৭ ও ব্লক-৯ এলাকায় ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি সিসমিক তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে এবং এখন সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে।

এছাড়া হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রের আশপাশে ১ হাজার ৪৫০ বর্গকিলোমিটার এলাকায় ৩ডি সিসমিক জরিপ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। ভোলার চরফ্যাশন, জামালপুর, তিতাস, নরসিংদী, হবিগঞ্জ, লামিগাঁও, লালাবাজার, গোয়াইনঘাট, কৈলাশটিলা দক্ষিণ ও ফেঞ্চুগঞ্জ পশ্চিম এলাকায়ও নতুন জরিপের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের সক্ষমতা বাড়াতে দুটি আধুনিক ড্রিলিং রিগ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, ভোলায় আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলোর গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে ভোলা-বরিশাল-জাজিরা-মাওয়া-আমিনবাজার গ্যাস পাইপলাইন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত